সরকারি কর্তাদের ডেটা অ্যানালিটিক্স শেখালো এটুআই

৯ আগষ্ট, ২০২২ ১৯:১৩  
ডাটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে ডাটা গর্ভনেন্স ও ডাটা অ্যানালিটিক্স বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিলো আইসিটি বিভাগের অধীন অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে দুইদিন (৭-৮ আগস্ট ২০২২) ধরে চলে ডাটা লিডারশিপ বিষয়ক এই কর্মশালা। কর্মশালায় ডাটা, প্রমাণ-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নেন কর্মকর্তারা। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ডাটা, এসডিজি, প্রোগ্রাম, প্রশাসন, শিক্ষা ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় ‘ইন্টিগ্রেটেড প্রায়োরিটি-ভেইজড ইনফরমেশন ড্যাশবোর্ড ফর এনশিউরিং কোয়ালিটি এডুকেশন’ এবং ‘অ্যাক্সেস টু ইনফরমেশন অব হাইয়ার স্টাড ‘ বিষয়ক ড্যাশবোর্ডের ডিজাইন খসড়া করা হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন ব্যানবেইসের মহাপরিচালক হাবিবুর রহমান।